কেন কপিল শর্মা শো ছেড়ে দিয়েছিলেন উপাসনা সিং? বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
উপাসনা সিং, হিন্দি টেলিভিশন থেকে শুরু করে বলিউড সিনেমা, দক্ষ অভিনেত্রী হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, কমেডিতেও তিনি সেরা। কমেডিয়ান হিসেবে তার জনপ্রিয়তা অনেক বেড়েছিল ‘কমেডি নাইট উইথ কপিল’ শো থেকে। এই শো রাতারাতি তাকে গোটা ভারতে বিখ্যাত করে তোলে। কিন্তু হঠাৎই কপিল শর্মার শো ছেড়ে দেন উপাসনা। কেন? এতদিনে সেই কারণটা ফাঁস করলেন অভিনেত্রী। ২০১৩ থেকে ২০১৬, তিন বছর কপিল শর্মা শোতে চুটিয়ে কাজ করেছিলেন উপাসনা। সম্প্রতি একটি পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় উপাসনা জানান কেন তিনি সেই সময় এই শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেত্রী বলেন যখন কমেডি নাইট উইথ কপিল শুরু হয়েছিল সেই সময় প্রায় আড়াই বছর শোয়ের টিআরপি ছিল সেরা। কিন্তু হঠাৎ করে টিআরপি কমতে শুরু করে এই শোয়ের। তখন উপাসনা কপিলের সঙ্গে কথা বলেন। আসলে ওই সময় শোয়ের টিআরপি কমে যাওয়ার কারণ ধরে ফেলেছিলেন উপাসনা। তার মনে হয়েছিল শোয়ের সদস্যদের চরিত্রগুলোকে বদলে দেওয়া হয়েছে। চরিত্রগুলোর মধ্যে আগের মতো প্রাণ খুঁজে পেতেন না উপাসনা। যেমন তার নিজেরই পাঞ্চ লাইন, যেগুলো শুনলে দর্শকরা হেসে গড়াতেন, সেগু...


