জাবি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে উপাচার্য বরাবর স্মারকলিপি
ক্যাম্পাসে মাদক নিরাময় ও প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। রোববার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মাদকাসক্তি প্রতিরোধে অতিদ্রুত মাদকবিরোধী সেল গঠনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নিকট স্মারকলিপি তুলে দেন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডোপ টেস্টের নিয়ম চালু করে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে এর অন্তর্ভুক্ত করা, ক্যাম্পাসের মাদক সরবরাহ ও সেবনের পয়েন্টগুলো চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বিভাগ ও হলগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সেলিং সভার আয়োজন করা। স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বর্তমানে অধিকাংশ তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। এক গবেষণার তথ্যে দেখা যায়, দেশ ও দেশের বাইরে ৬০ শতাংশ মাদকাসক্তের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায় তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই তরুণ মাদকাসক্তি...


